পরিষেবার শর্তাবলী (Terms of Service)
সর্বশেষ হালনাগাদ: মে, ২০২৬
বরেন্দ্র বায়না (Varendra Bayna) একটি নিবিড় বাণিজ্যিক উদ্যোগ। বরেন্দ্র বায়না আমাদের অভিজ্ঞ ও পরিশ্রমী টিমের সম্মিলিত প্রয়াস ও ঐকান্তিক প্রচেষ্টা। এটি বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের বিপুল প্রাণীজ ও কৃষিজ সম্পদ-র্নিভর একটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক (ই-কমার্স) উদ্যোগ।
বরেন্দ্র বায়না’য় আমরা নিবিড় সম্পর্ক ও পরিচ্ছন্ন ব্যবসায়িক লেনদেনে আগ্রহী। দিনশেষে, আপনাদের আস্থা অর্জনই আমাদের প্রধানতম লক্ষ্য। তাই সম্মানিত ও সচেতন ক্রেতা হিসেবে আপনার যাবতীয় ফরমায়েশ প্রদানের (Order Placement) পূর্বেই অনুগ্রহপূর্বক, নিচের অংশটি পড়ে নিনঃ
১. পণ্যমূল্য ও ডেলিভারি খরচ
ক) আমাদের ওয়েবসাইট বা সোশ্যালসাইটে প্রদত্ত আম* ছাড়া অন্যান্য সকল পণ্যের দামের ক্ষেত্রে পণ্যমূল্যের সাথে প্যাকেজিং খরচসহ মোটমূল্য দেয়া রয়েছে।
খ) বরেন্দ্র বায়নায় আম* ছাড়া ফরমায়েশকৃত অন্যান্য সকল পণ্যসমূহের হোম-ডেলিভারি/কুরিরার-সার্ভিস ডেলিভারি/সাধারণ ডেলিভারি খরচ ক্রেতা বহন করবেন।
২. ক্রয়াদেশ প্রক্রিয়া (Order Process):
ক) আপনার পছন্দকৃত নিচের যেকোনো মাধ্যমে আপনি সরাসরি আমাদের কাছে বায়না/ ক্রয়াদেশ (Booking/Order) প্রদান করতে পারেনঃ
- (i) সরাসরি ওয়েবসাইটের চেক আউট পেজের মাধ্যমে (Checkout Page)
- (ii) ফোন কল/খুদে বার্তা (Direct Call/Text Message)
- (iii) নির্ধারিত গুগল ফর্ম (Google Form)
- (iv)ম্যাসেঞ্জার/ হোয়াটস্ অ্যাপ (Messenger/WhatsApp), এবং
- (v) ইমেল (Email)
খ) কোনো কারণে আপনার বুকিং/অর্ডার বাতিল অথবা পরিবর্তন (Cancel/Reschedule) করতে চাইলে, অতিসত্বর আমাদের সরাসরি জানিয়ে দিন । প্রযোজ্য* ক্ষেত্রে আপনার পরিশোধিত অর্থ সম্পন্ন ফেরত (Full Refund) অথবা আপনার কাঙ্ক্ষিত অন্য অর্ডারের সাথে সমন্বয় (Adjust) করা হবে।
গ) কাঁচামাল ও পচনশীল পণ্য(সমূহ) একবার মড়কজাত/পরিবহণ-বুকিং সম্পন্ন হয়ে গেলে কোনক্রমেই আর ফেরত নেয়ার সুযোগ থাকে না, বিধায় কাঁচামাল ও পচনশীল পণ্য(সমূহ)-এর ক্ষেত্রে সম্পূর্ন নিশ্চিত হয়ে তবেই আপনার ফরমায়েশ দিন।
*বিঃ দ্রঃ অর্ডার বাতিল অথবা পরিবর্তন (Cancel/Reschedule) করার ক্ষেত্রে, যদি আপনি আমাদের জানানোর পূর্বেই আপনার কাঙ্ক্ষিত পণ্যটি মড়কজাত/পরিবহণ-বুকিং সম্পন্ন হয়ে যায় – সেক্ষেত্রে উক্ত অর্ডার কিছুতেই আর বাতিল অথবা পরিবর্তন করা সম্ভব হবে না। উক্ত ক্ষেত্রে সম্পূর্ন মুল্য পরিশোধ সাপেক্ষে পার্সেলটি গ্রহণে আপনি বাধ্য থাকবেন; অথবা যাবতীয় ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। এমন ক্ষেত্রে, বুকিং/অর্ডার বাবদ পরিশোধিত মূল্য (Booking/Paid Money) ফেরত যোগ্য নহে।
৩. পেমেন্ট প্রক্রিয়া ( Payment Process):
ক) আপনার ক্রয়কৃত পণ্য (সমূহ)-এর জন্য মোবাইল ব্যাংকিং যেমনঃ বিকাশ, নগদ, ও রকেট (Bkash, Nagad, and Rocket) -এর মাধ্যমে আমাদের অগ্রিম (Booking) এবং মূল্য-পরিশোধ (Payment) করতে পারবেন।
খ) শুধুমাত্র আমাদের ওয়েবসাইট (varendrabayna.com) বা সোশ্যালসাইটে (@VarendraBayna) উল্লেখিত মোবাইল-ব্যাংকিং নাম্বারসুমূহেই পণ্যমূল্য (Payment)/অগ্রিম (Booking-Money)পরিশোধ করুন। প্রতিটি ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং লেনদেনের অর্থ পরিশোধের প্রয়োজনীয় ট্রানজেকশন তথ্য/আইডি (Transaction Information/ID) সংরক্ষণ করুন।
এছাড়াও, শুধুমাত্র বড়-পরিমাপের (Bulk/Corporate Order) অর্ডারের ক্ষেত্রে ব্যাংক-ট্রান্সফারের (Bank Transfer) সুযোগ রয়েছে। সেক্ষেত্রে, শুধুমাত্র বরেন্দ্র বায়নার প্রাতিষ্ঠানিক ব্যাংক একাউন্টেই লেনদেন সম্পন্ন করুন ও অর্থ পরিশোধের প্রয়োজনীয় ট্রানজেকশন তথ্য/আইডি (Transaction Information/ID) সংরক্ষণ করুন।
গ) প্রযোজ্য* ক্ষেত্র ছাড়া ক্যাশ অন ডেলিভারি/কুরিয়ার-কন্ডিশনে মূল্য-পরিশোধ (Payment) করতে পারবেন।
ঘ) কাঁচামাল ও পচনশীল পণ্য(সমূহ)-এর ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা মহানগরীতেই ক্যাশ অন ডেলিভারির (Cash on Delivery) সুযোগ রয়েছে।
*বিঃ দ্রঃ শুধুমাত্র ঢাকা মহানগরীর বাহিরে সারা দেশব্যাপী অন্যান্য স্থানে ডেলিভারির ক্ষেত্রে কাঁচামাল ও পচনশীল পণ্য(সমূহ)-এর ক্ষেত্রে ক্রয়াদেশ (Order) প্রদানের সময়ই কুরিয়ার কুরিয়ার চার্জ বাবদ ন্যূনতম ১০০ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে।
৪. ডেলিভারি প্রক্রিয়া (Delivery Process):
ক) ক্রয়াদেশ সম্পন্ন হলে, আপনার আকাঙ্ক্ষিত পণ্য(সমূহ) আমাদের নিজস্ব প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে উন্নত ও নিরাপদ প্যাকেজিং সম্পন্ন করে আপনার প্রদত্ত ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে।
খ) সচরাচর যেসব পণ্য(সমূহ) বাংলাদেশের কুরিয়ার-সার্ভিসগুলো হোম-ডেলিভারি দেয়, সেগুলি ব্যতীত আমাদের পাঠানো সকল পণ্য(সমূহ) দেশব্যাপী আপনার সুবিধামত কুরিয়ার সার্ভিস পয়েন্ট (Courier Service Point) থেকেই গ্রহন করতে হবে ।
গ) ডেলিভারির জন্য প্রেরিত/পরিবহণ-বুকিং সম্পন্ন হলে, পণ্য-প্রাপ্তির সম্ভাব্য সময়সূচি আপনাদের (মেসেজ/নোটিফিকেশন-এর মাধমে) অবগত করা হবে ।
ঘ) ফ্রোজেন পণ্য(সমূহ)-এর ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা মহানগরীতেই হোম ডেলিভারির (Home Delivery) সুবিধা রয়েছে।
ঙ) বহুতল ভবনে লিফট না থাকলে ভবনের নিচতলা পর্যন্ত যেকোন ওজনের পণ্য বিদ্যমান ডেলিভারি চার্জে* সরবরাহ করা হবে।
নিচতলার উপরে প্রতি ৫ কেজি ওজনে প্রতি তলার জন্য অতিরিক্ত ০৫ টাকা যুক্ত হবে।
বিঃ দ্রঃ ভবনে লিফট থাকলে এবং লিফটে পণ্য বহন করা গেলে অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে না।
৫. অভিযোগ প্রক্রিয়া (Complain Process):
পণ্যের মান নিয়ে আপনি নির্দ্বিধায় ‘বরেন্দ্র বায়না’র উপর আস্থা রাখতে পারেন । সার্বিক দিক বিবেচনায়, আপনাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান সাপেক্ষেই আপনাদের ফরমায়েশকৃত পণ্য(সমূহ) অত্যন্ত আন্তরিক সেবা-সহযোগে আপনাদের দোরগোড়ায় পৌছে দেয়াই ‘বরেন্দ্র বায়না’র লক্ষ্য ।
‘বরেন্দ্র বায়না’র অভিজ্ঞ ও পরিশ্রমী টিমের সম্মিলিত প্রয়াস ও ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সে লক্ষ্যে অবিচল। তবুও অনেক অনিবার্য কারণেই (যেমনঃ কুরিয়ার/পরিবহণ-কর্মীদের অবহেলায়, দুর্ঘটনাজনিত ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে) নানান অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদয় হতে পারে।
করণীয়ঃ প্রতিটি পণ্যই খোলার (Unpacking/Unboxing) সময়ের ভিডিও-চিত্র (শুধুমাত্র পণ্য ও প্যাকের) ধারণ করুন। যেকোনো অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ডেলিভারি প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যেই আপনার অভিযোগের বিস্তারিত আমাদের অবগত করুন – প্রযোজ্য* ক্ষেত্রে আপনার ক্ষয়ক্ষতিপ্রাপ্ত পণ্যের সমপরিমান পুনঃ-প্রেরন (Replace) অথবা অর্থমূল্য প্রদান (Cash Return) করা হবে ।
*বিঃ দ্রঃ দুর্ঘটনাজনিত (Accidental) ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে (Natural Disaster) কারণে প্রেরিত পণ্য (সমূহ) ক্ষয়ক্ষতিপ্রাপ্ত হলে ‘বরেন্দ্র বায়না’ ও ক্রেতা উভয়পক্ষই সমানুপাতিকহারে দায়ভার বহন করবেন।
৫. হ্যাপি রিটার্ন পলিসি (Happy Return Policy):
বরেন্দ্র বায়না’য় আপনার প্রতিটি কেনাকাটা ‘হ্যাপি রিটার্ন পলিসি’ দ্বারা সুরক্ষিত। আমরা আমাদের প্রতিশ্রুত মান রক্ষায় বদ্ধপরিকর। তবুও আপনাদের যেকোন অপ্রত্যাশিত বিরূপ অভিজ্ঞতা ও অনাকাঙ্ক্ষিত অসন্তুষ্টির ক্ষেত্রে আপনার মূল্যবান মন্তব্য ও মতামত নিঃসন্দেহে আমাদের পণ্য/সেবার মান বাড়াতে মূল্যবান ভূমিকা রাখবে।
প্রযোজ্য* ক্ষেত্রে আপনার ফেরতকৃত পণ্যের সমপরিমান পুনঃ প্রেরন (Replace) অথবা অর্থমূল্য প্রদান (Cash Return) করা হবে।
*বিঃ দ্রঃ দুর্ঘটনাজনিত (Accidental) ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে (Natural Disaster) কারণে প্রেরিত পণ্য (সমূহ) ক্ষয়ক্ষতিপ্রাপ্ত হলে ‘বরেন্দ্র বায়না’ ও ক্রেতা উভয়পক্ষই সমানুপাতিকহারে দায়ভার বহন করবেন।