গোপনীয়তা নীতি (Privacy Policy)
সর্বশেষ হালনাগাদ: মে, ২০২৬
বরেন্দ্র বায়না’য় আপনাকে স্বাগত! বরেন্দ্র বায়না (Varendra Bayna) মূলত বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের বিপুল কৃষিজ ও প্রাণীজ সম্পদ-র্নিভর একটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক উদ্যোগ।
বরেন্দ্র বায়না (“আমরা”, “আমাদের এই প্রতিষ্ঠান”) আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাকে গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। আপনি যখন আমাদের ওয়েবসাইট https://varendrabayna.com বা ওয়েবসাইটের সাথে সংযুক্ত আমাদের যেকোন সামাজিক সামাজিক যোগাযোগ বা আমাদের অফিসিয়াল বিজনেজ হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, পণ্য অর্ডার করেন, অথবা আমাদের সেবা গ্রহণ করেন – তখন আপনার নিতান্ত প্রয়োজনীয় কিছু তথ্য বা তথ্যাবলী সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করা হতে পারে।
এই গোপনীয়তা নীতির মাধ্যমে আমরা ব্যাখ্যা করছিঃ
- আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি;
- কীভাবে সেই তথ্য ব্যবহার করি;
- কোন পরিস্থিতিতে তথ্য শেয়ার করা হতে পারে;
- কীভাবে আপনার তথ্য সুরক্ষিত রাখা হয়;
- এবং আপনার কী কী অধিকার রয়েছে।
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই গোপনীয়তা নীতির সাথে সম্মতি প্রদান করছেন বলে প্রতীয়মান হয়।
১. আমরা যে তথ্য সংগ্রহ করি
আমরা নিম্নলিখিত ধরনের তথ্য সংগ্রহ করতে পারি:
ক) ব্যক্তিগত তথ্য
যখন আপনি অর্ডার করেন, অ্যাকাউন্ট তৈরি করেন বা যোগাযোগ করেন, তখন আমরা সংগ্রহ করতে পারিঃ
- নাম
- মোবাইল নম্বর
- ইমেইল ঠিকানা
- ডেলিভারি ঠিকানা
- বিলিং তথ্য
- পেমেন্ট সংক্রান্ত তথ্য (সীমিত পরিসরে)
খ) অ-ব্যক্তিগত তথ্য
ওয়েবসাইট ব্যবহারের সময় স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য সংগ্রহ হতে পারেঃ
- আপনার ইন্টারনেট সংযোগের ঠিকানা (IP Address)
- আপনি কোন ধরনের ব্রাউজার ব্যবহার করছেন তার তথ্য
- আপনার ব্যবহৃত ডিভাইস সম্পর্কিত তথ্য
- ডিভাইসের অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্য
- ওয়েবসাইট ব্যবহারের ধরন ও কার্যক্রম সম্পর্কিত তথ্য
- Cookies এবং অন্যান্য ট্র্যাকিং প্রযুক্তি সম্পর্কিত তথ্য
২. তথ্য সংগ্রহের উদ্দেশ্য
আমরা আপনার তথ্য নিম্নলিখিত কাজে ব্যবহার করতে পারিঃ
- অর্ডার গ্রহণ ও ডেলিভারি সম্পন্ন করতে
- গ্রাহক সেবা প্রদান করতে
- পেমেন্ট যাচাই ও প্রক্রিয়াকরণ করতে
- নতুন অফার, আপডেট বা প্রচারণামূলক তথ্য পাঠাতে
- ওয়েবসাইটের নিরাপত্তা ও কার্যকারিতা উন্নত করতে
- জালিয়াতি বা অননুমোদিত কার্যক্রম প্রতিরোধ করতে
- আইনগত বাধ্যবাধকতা পালন করতে
৩. ব্যবহৃত Cookies এবং Tracking Technology
আমাদের ওয়েবসাইট ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে Cookies ব্যবহার করতে পারে। Cookies হলো ছোট ডেটা ফাইল যা আপনার ব্রাউজারে সংরক্ষিত হয়।
Cookies ব্যবহারের মাধ্যমে আমরাঃ
- লগইন তথ্য মনে রাখতে পারি
- ব্যবহারকারীর পছন্দ সংরক্ষণ করতে পারি
- ওয়েবসাইটের পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারি
- মার্কেটিং ও বিজ্ঞাপন কার্যক্রম উন্নত করতে পারি
আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে Cookies বন্ধ করতে পারেন। তবে এতে ওয়েবসাইটের কিছু ফিচার সঠিকভাবে কাজ নাও করতে পারে।
৪. পেমেন্ট তথ্য
আমরা সরাসরি আপনার সম্পূর্ণ ব্যাংকিং-তথ্য বা কার্ড-তথ্য সংরক্ষণ করি না। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনার বাছাইকৃত তৃতীয় পক্ষের নিরাপদ পেমেন্ট গেটওয়ে, মোবাইল ব্যাংকিং, বা মূলধারার ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা হতে পারে।
আপনার আর্থিক তথ্য নিরাপদভাবে প্রক্রিয়াকরণের জন্য সংশ্লিষ্ট পেমেন্ট সেবাদাতার নিজস্ব ‘গোপনীয়তা নীতি’ প্রযোজ্য হবে।
৫. তথ্য বিতরণ/শেয়ারিং নীতি
আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি, ভাড়া বা অননুমোদিতভাবে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করি না। তবে নিম্নলিখিত ক্ষেত্রে তথ্য শেয়ার করা হতে পারে:
- ডেলিভারি পার্টনারদের সাথে
- পেমেন্ট গেটওয়ে সেবাদাতার সাথে
- আইনগত প্রয়োজন বা সরকারি নির্দেশনার ক্ষেত্রে
- ওয়েবসাইট পরিচালনা ও প্রযুক্তিগত সহায়তার জন্য অনুমোদিত সেবা প্রদানকারীর সাথে
এসব ক্ষেত্রে শুধুমাত্র নিতান্ত প্রয়োজনীয় সীমিত তথ্য বা তথ্যাবলী প্রদান করা হবে।
৬. তথ্য সুরক্ষা
আমরা আপনার তথ্য সুরক্ষার জন্য যুক্তিসঙ্গত প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে থাকি।
এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে:
- SSL/HTTPS নিরাপত্তা ব্যবস্থা
- সীমিত অ্যাক্সেস নিয়ন্ত্রণ
- নিরাপদ সার্ভার ও সফটওয়্যার ব্যবহার
- নিয়মিত সিকিউরিটি আপডেট
তবে একপাক্ষিকভাবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান শতভাগ নিরাপদ নিশ্চিত করা সম্ভব নয়। তাই অধিকতর তথ্য সুরক্ষার খাতিরে ব্যবহারকারী হিসেবে আপনাকেও নিজের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড নিরাপদ রাখতে হবে ও অন্যের কাছে হস্তান্তর থেকে বিরত থাকতে হবে।
৭. তৃতীয় পক্ষের লিংক
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা সেবার লিংক থাকতে পারে। এসব ওয়েবসাইটের গোপনীয়তা নীতি ও কার্যক্রমের জন্য ‘বরেন্দ্র বায়না’ দায়ী নয়।
ব্যবহারকারীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটের গোপনীয়তা নীতি (Privacy Policy) পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
৮. ব্যবহারকারীর অধিকার
আপনার নিম্নলিখিত তথ্য অধিকার (Right to Information) থাকতে পারে:
- আপনার তথ্য দেখার অনুরোধ করা
- ভুল তথ্য সংশোধনের অনুরোধ করা
- তথ্য মুছে ফেলার অনুরোধ করা
- মার্কেটিং যোগাযোগ বন্ধ করার অনুরোধ করা
- তথ্য ব্যবহারে সীমাবদ্ধতা চাওয়া
এসব বিষয়ে সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
৯. তথ্য সংরক্ষণের সময়কাল
আমরা শুধুমাত্র প্রয়োজনীয় সময়কাল (Duration/Time Period) পর্যন্ত আপনার তথ্য সংরক্ষণ করি, যেমন:
- অর্ডার প্রক্রিয়াকরণ
- গ্রাহক সহায়তা
- হিসাবরক্ষণ ও আইনগত প্রয়োজন
- ব্যবসায়িক বিশ্লেষণ
প্রয়োজন শেষ হলে তথ্য নিরাপদভাবে মুছে ফেলা বা অজ্ঞাতনামা করা হতে পারে। +
১০. গোপনীয়তা নীতির পরিবর্তন
বরেন্দ্র বায়না যেকোনো সময় এই গোপনীয়তা নীতি পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।
পরিবর্তিত নীতি ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে। তাই আপনার সঠিক ব্যবহারের প্রয়োজনীয়তায় ও হালনাগাদ সংস্করণ পেতে নিয়মিত এই পৃষ্ঠা পর্যালোচনা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
১১. যোগাযোগ
এই গোপনীয়তা নীতি সম্পর্কে কোনো প্রশ্ন, মতামত বা অভিযোগ থাকলে নিম্ন বর্ণিত মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ
বরেন্দ্র বায়না
ওয়েবসাইট: https://varendrabayna.com
ইমেইলঃ care@varendrabayna.com
১২. সম্মতি
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই গোপনীয়তা নীতি (Privacy Policy) অনুযায়ী তথ্য সংগ্রহ ও ব্যবহারে সম্মতি প্রদান করছেন বলে প্রতীয়মান হয়।