Previous
Next
Previous
Next

কেন বরেন্দ্র বায়না..?

‘বরেন্দ্র বায়না’ একটি অত্যন্ত নিবিড় ও আন্তরিক বাণিজ্যিক উদ্যোগ, যার পথচলা শুরুই হয়েছে আপনাদের ফরমায়েশকৃত পণ্য(সমূহ) একটি অত্যন্ত আন্তরিক সেবা-সহযোগে আপনাদের দোরগোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্য নিয়ে। কাজেই সার্বিক দিক বিবেচনায়, আপনাদের সর্বোচ্চ সন্তস্টি বিধান সাপেক্ষে ফরমায়েশকৃত পণ্য(সমূহ) সরবরাহ করাই ‘বরেন্দ্র বায়না’র লক্ষ্য।

আমরা তাই ক্রেতাদের দেই, যা আমরা নিজেদের ও পরিবারের জন্য উত্তম মনে করি ।

বায়না বয়ান

* কেস-১

কতদিন শীতের সকালে খেজুরের রস খাই না ! খেজুর রসের খাঁটি গুঁড় এনে দিতে পারবেন না আমাকে?

* কেস-২

ভাই, আপনার বাড়ি না নওগাঁ? -হ্যাঁ -যাক ! তাহলে ভাই দেশের বাড়ি থেকে আসার সময় আমার জন্য ৩ বস্তা ভালো মানের নাজির শাইল চাল নিয়ে আসবেন কিন্তু?

* কেস-৩

(এক নানাভাই-এর আবদার) ঐ বাটা! খিরসা তো আর খাওয়াইলি না !

* কেস-৪

আরে, আপনি তো আমের দেশের লোক। আম খাওয়াবেন না এবার?

* কেস-৫

আপনার বাড়ি না উত্তরবঙ্গ? -হ্যাঁ -তাহলে ভাই কষ্ট করে আমার জন্য দিনাজপুরের ১০০০ লিচু নিয়ে আইশ্যেন কিন্তু! পরিবার ও আত্মীয়স্বজন সকলকে খাওয়াবো । -আমার বাড়ি উত্তরবঙ্গ, কিন্তু দিনাজপুর তো না? রাজশাহী। – ওহহো! তাহলে? দিনাজপুরে কেউ আছে আপনার পরিচিত? – জি, আছে।

* কেস-৬

কেস-৬ ভাই আসবেন কবে?…
কেস-৭ চলে আসেন ভাই, অনেক দিন আপনাকে দেখি না!…

কেস-৮ । কেস-৯ । কেস-১০ । কেস-১১ … … … … ……

আমরা আছি

পরিচিতজনদের এমনও আবদার আর বায়নার মধুর-পীড়নে অধিকাংশ সময়ই গ্রামের বাড়ি থেকে আসার পথে ব্যক্তিগত লাগেজের চেয়ে ফরমায়েশি গাট্টি-গট্টাই বেশি হয়ে গিয়েছে। তবুও, পথের/ পরিবহণের ঝক্কি-ঝামেলা শেষে যখন শহরে ফিরি- প্রাপ্তির আনন্দে যখন প্রিয় পরিচিতজনদের উজ্জ্বল মুখগুলো দেখি… অদ্ভুত…পথের ক্লান্তি আর ঝক্কির ঝাবতীয় খেদ মুহূর্তেই গায়েব! বিস্ময়কর আবেশে ভাবি একটু কষ্ট তো হবেই; তবুও অনাবিল ভাললাগা নিয়ে ঝথাসম্ভব হাসিমুখেই বলি- কোন সমস্যা নেই, আবার যখন যাবো, ঠিক এনে দেবো।

যাই হোক, পরিচিতজনদের এমনও অনেক অনেক আবদার আর বায়নার মধুর-পীড়ন; ব্যক্তিগত ব্যস্ততা-সময় ও পরিবহণ সীমাবদ্ধতার কারনে কখনও কখনও সবার সবগুলো আবদার(বায়না) পূরণ করতে না পারার আক্ষেপ, আর তবুও কিছু আবদার-পূরণে শেষের নির্মল প্রশান্তি ও হাসিমুখগুলো… এসব কিছু থেকেই এবার ’বরেন্দ্র বায়না’র এই উদ্যোগ।

বরেন্দ্র বায়নার শিকড়ের মানুষেরা...

বরেন্দ্রের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেটে খাওয়া এমন অনেক হাস্যোজ্জ্বল পেশাজীবী, একান্ত শুভানুধ্যায়ী, এবং পরিচিতজনদের সম্মিলিত প্রয়াস ও ঐকান্তিক প্রচেষ্টায় ‘বরেন্দ্র বায়না’র এই পথচলা।

এবার নিশ্চিন্তে আমাদের কাছে আবদার করুন ও ফরমায়েশ দিন, দেশ ও দেশের বাহিরের যেকোনো অবস্থান থেকে।

আপনাদের আবদার ঘিরেই আমাদের যতো আয়োজন…।আপনাদের মুল্যবান মতামত ও আবদারকৃত বায়নাসমুহ পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধমে বাছাইকৃত বায়না থেকে প্রাপ্যতা ও মান-নিয়ন্ত্রন সাপেক্ষে নতুন নতুন বায়না আমাদের পণ্য ও সেবা তালিকাই সংযুক্ত করা হবে।

কুমড়ো বড়ি

পাকা তালের ঘন রস

গাওয়া ঘি

ঘানিভাঙ্গা সরিষার তেল

মরিচের আচার

প্রাকৃতিক চাকের মধু

চালের গুড়ো

আমের পিঠা

Shopping Cart
Scroll to Top